বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

নীলফামারীতে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় কমিটি বাণিজ্য, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের প্রায় শতাধিক নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ডিমলা উপজেলার খগারহাট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা একযোগে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম। এ সময় সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা অভিযোগ করেন, কেন্দ্রীয় ও জেলা কমিটি নিয়ম-কানুন অমান্য করে কমিটি বাণিজ্য করছে। টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের কমিটিতে পদ দেওয়া হচ্ছে। এতে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং তারা নানা সমস্যার মুখে পড়ছেন।

তাদের ভাষায়, “কোনো ধরনের নিয়ম মেনে কমিটি দেওয়া হয় না, ইচ্ছেমতো পদ বণ্টন করা হয়। এসব কর্মকাণ্ডে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।”

উপজেলা সভাপতি রেজাউল করিম বলেন, “কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্যায় কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। তাই সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

ডিমলা উপজেলা গণঅধিকার পরিষদ দীর্ঘদিন ধরেই সংগঠনের মাঠ পর্যায়ে সক্রিয় ছিল। একযোগে শতাধিক নেতাকর্মীর পদত্যাগকে স্থানীয় রাজনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে কেন্দ্রীয় বা জেলা কমিটির কারও মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন – বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট জেলা পূর্নাঙ্গ কমিটি গঠন


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: