বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

টানা ৭ দিন বন্ধ কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা সাতদিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আসন্ন দুর্গাপূজা ও সাপ্তা‌হিক ছু‌টির কার‌ণে আগামী ২৭ সে‌প্টেম্বর (শ‌নিবার) থে‌কে তিন অ‌ক্টোবর (শুক্রবার) পর্যন্ত এ ছু‌টি ঘোষণা করা হয়।

সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ‌্যাজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক প‌ত্রে জানা‌নো হয়, আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আগামী ২৭ সে‌প্টেম্বর (শ‌নিবার) থে‌কে দুই অ‌ক্টোবর (বৃহস্প‌তিবার) পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রফতানি সংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। ত‌বে তিন অ‌ক্টোবর শুক্রবার ব‌ন্ধের দিন হওয়ায় আগামী চার অ‌ক্টোবর শনিবার হতে যথারীতি পূর্বের ন্যায় সকল কার্যক্রম চালু হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: