বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

কুড়িগ্রামে ১০৭টি পূজা মণ্ডপে বিএনপি’র আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ১১২টি পূজা মণ্ডপের মধ্যে ১০৭টি মন্দিরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত উলিপুর উপজেলাজুড়ে দিনব্যাপী এসব পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের সময় অনুদান প্রদান করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও উলিপুর উপজেলার কৃতি সন্তান, কুড়িগ্রাম-৩ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জননেতা মো. আব্দুল খালেক।

অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা, উলিপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এ সময় বক্তব্যে মো. আব্দুল খালেক বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা সামনে রেখে একটি মহল ভারতীয় মদদে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এ কারণে সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বিএনপি সব সময় আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”

অনুদান গ্রহণকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিএনপি পরিবারের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং আগামী দিনগুলোতেও এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: