বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষণা

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: কামাক্ষা চন্দ্র দাস সভাপতি ও মো. মাহফুজুল হক আবেদকে সাধারণ সম্পাদক করে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলা শাখা বিএনপির প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার অনুষ্ঠিত দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. বরকত উল্যা বুলু।

সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি। সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ মজুমদার, হারুন অর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য শামীমা বরকত।

সম্মেলন শেষে কাউন্সিলরদের ভোটে কামাক্ষা চন্দ্র দাসকে সভাপতি ও মো. মাহফুজুল হক আবেদকে সাধারণ সম্পাদক করে আগামি দুই বছরের জন্য বেগমগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: