সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীতে টাইফয়েড টিকাদান বিষয়ক সমন্বয় সভা

রোকনুজ্জামান সাদ্দাম, জেলা প্রতিনিধি, নীলফামারি : নীলফামারীতে সাংবাদিকদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ক্যাম্পেইন, সমন্বয় সভা ও পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪অক্টোবর) বিকেলে ই পি আই হলরুমে এ সভার আয়োজন করা হয়।

তথ্য অফিসার বায়েজীদ হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সিভিল সার্জন ডা: মোঃ আব্দুর রাজ্জাক, অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন পরিচালক গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা ডালিয়া ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জ্যোতি বিকাশ চন্দ্র উপপরিচালক ইসলামিক ফাউণ্ডেশন মোছাদ্দিকুর আলম ও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি/সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক অনুভূতি ছিলেন।

সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধনের মাধ্যমে এই টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সীদ্ধান্ত নেওয়া হয়। টাইফয়েড টিকাদান কার্যক্রম গত ১২ অক্টোবর থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। শুরুতে নীলফামারী জেলায় ৯ মাসের শিশু থেকে ১৫ বছর বয়সী কৈশোরদের মধ্যে প্রায় ৫ লক্ষ ৫৯ হাজার ৫৩৭ জনকে এই টিকাদান কার্যক্রম আওতায় আনা হবে।

এসময় বক্তারা বলেন, টাইফয়েড টিকা নিরাপদ ও কার্যকর। সরকারের এ ক্যাম্পেইন শুধু শিশুদের জীবন রক্ষা নয়, দীর্ঘমেয়াদে টাইফয়েটজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ভবিষ্যতে তরুণ প্রজন্মরাই এ দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের সুস্থভাবে বেড়ে উঠতে হলে এ টিকা দেওয়া খুবই প্রয়োজন বলে জানান বক্তারা ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: