বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

তিনদফা দাবিতে ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ-সমাবেশসহ মানববন্ধন

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : তিনদফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ-সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীবৃন্দের ব্যানারে আজ রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনার চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ শেষে স্থানীয় নিমতলা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে তিনদফা দাবির সমর্থনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকারের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার সাহাপুর মোস্তফাবিয়া দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ আব্দুল ওয়াহাব, ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালরয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক, ফুলবাড়ী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রেজাউল করিম সরকার ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ের সহকারী অধ্যাপক অরুন কুমার সরকার, সাচিবি বিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক মো. হাছানুজ্জামান লাভলু, জীববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক চন্দনা মন্ডল, রঘুনাথপুর দাখিল মাদ্রাসার সুপার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের ফুলবাডী উপজেলা শাখার আমির মাওলানা মো. হাবিবুর রহমান, চাঁদপাড়া উচ্চ বিদ্যাললয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল আলম, খাজাপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. রমজান আলী, সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল ইসলাম শাহ, ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক খায়রুল আনাম আবেশ, সমাজকর্ম বিষয়ের সহকারী অধ্যাপক রুস্তম আলী, অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন জনি প্রমুখ।

বক্তারা আন্দোলনের ৮দিন অতিবাহিত হওয়ার পর আজ রবিবার (১৯ অক্টোবর) সরকারের জারিকৃত ৫% বাড়ী ভাড়া দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তিনদফা দাবি আদায়ের জন্য কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল ও পালন করার জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

এ সময় ফুলবাড়ী উপজেলার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান, সহকারী প্রধানসহ শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: