বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

সাতক্ষীরায় আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
পরে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে শিক্ষকদের ৭ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— এমপিওভুক্ত শিক্ষকদের ৪৫% বাড়ি ভাড়া প্রদান,শতভাগ (১০০%) উৎসব ভাতা বা বোনাস প্রদান, চিকিৎসা ভাতা ১৫০০ টাকায় উন্নীতকরণ, এবতেদায়ী মাদ্রাসা ও নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি এমপিওভুক্ত করা, শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলসহ প্রাপ্য সকল সুবিধা প্রদান।

স্মারকলিপিতে আরও বলা হয়, স্বাধীনতার পর থেকে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষায় যুক্ত করতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু শিক্ষকরা বেতন-ভাতা ও সুবিধাবঞ্চিত থেকে বৈষম্যের শিকার হচ্ছেন। তাই অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর,সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস জলিল,সহ-সভাপতি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু,সহ-সভাপতি আধ্যাপক আব্দুল ওয়ারেছ, অধ্যক্ষ মাওঃ আহমদ আলী, আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা ভিত্তিক দায়িত্বশীল – সদর উপজেলার অধ্যাপক বখতিয়ার উদ্দিন, কলারোয়া উপজেলার অধ্যাপক শাহজাহান কবির, দেবহাটা উপজেলার মাওঃ দেলোয়ার হোসেন, কালিগঞ্জ উপজেলার অধ্যাপক ড, মিজানুর রহমান, মাধ্যমিক বিদ্যালয়ের জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মাস্টার গোলাম কিবরিয়া প্রমুখ।

শিক্ষক নেতারা বলেন, “জাতি গঠনের কারিগরদের দাবিগুলো বাস্তবায়ন হলে শিক্ষা ব্যবস্থায় গতি আসবে এবং শিক্ষক সমাজের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: