সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আনিস কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার, অভিযুক্ত পলাতক লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের ইউক্রেনকে ৯২০ কোটি ডলার দিচ্ছে নরওয়ে এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলে জীবন আলোকিত হবে — ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলে জীবন আলোকিত হবে। ইহকালে ও পরকালে সফলকাম হওয়া যাবে।

আজ রাজধানীর গুলশানে সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। গুলশান সেন্ট্রাল মসজিদ এন্ড ঈদগাহ সোসাইটির শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও জনসংযোগ উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণে জীবন পরিচালনা করার মধ্যেই সকল কল্যাণ নিহিত রয়েছে। আমরা যদি তাঁর জীবনাদর্শ অনুসরণ করতে পারি তাহলে ইহকাল ও পরকালে আমরা সাফল্য লাভ করতে পারব। তিনি সর্বক্ষেত্রে রাসূল (সা.)-এর সীরাত অনুসরণের জন্য সকলকে অনুরোধ জানান।

ড. খালিদ হোসেন বলেন, পাপ মানুষকে ধ্বংস করে দেয়। পাপ করলে অবশ্যই তার প্রায়শ্চিত্ত করতে হবে। এজন্য পাপের পথ থেকে ফিরে আসতে হবে। পদস্খলন হলেই তওবা করতে হবে। তিনি সকলকে সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপন করার অনুরোধ জানান।

হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, ইবাদত কবুলের প্রধান শর্ত হলো হালাল পথে উপার্জন। হারাম পথে অর্জিত ধনসম্পদে বর্ধিত শরীর বেহেশত প্রবেশ করবে না। তাদের নামাজ, রোজা, হজ, জাকাত কোনোকিছুই কবুল হবে না। তিনি সকলকে সৎপথে উপার্জনের জন্য অনুরোধ করেন। তিনি বলেন, সকল কৃতকর্মের জন্য আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। পুণ্যের জন্য রয়েছে পুরস্কার আর পাপ করলে কঠিন শাস্তি ভোগ করতে হবে।

তিনি সবধরনের খারাপ কাজকর্ম থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানান। গুলশান সেন্ট্রাল মসজিদ এন্ড ঈদগাহ সোসাইটির সভাপতি মেজর (অব.) এ মতিন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মসজিদ কমিটির সহসভাপতি লুৎফুল কবির সাদী বক্তব্য রাখেন।

পরে উপদেষ্টা ক্যালিওগ্রাফি, ইসলামি জ্ঞান ও রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: