বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

সহকর্মী ও শিক্ষার্থীদের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন শিক্ষক মুকুল

মোঃ মুজিবুর রহমান নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের পর অবসর নিচ্ছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নাকাটিহাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাবু মুকুল চন্দ্র রায়। প্রিয় শিক্ষকের অবসরের খবরে বিদ্যালয়ে ছুটে আসেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হন এই প্রিয় শিক্ষক।

দীর্ঘ কর্মজীবনের সাথীদের বিদায়বেলায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় বিদ্যালয় প্রাঙ্গণে। সহকর্মীরা অশ্রুসিক্ত নয়নে প্রিয় সহকর্মীকে বিদায় জানান, আর শিক্ষার্থীরা পা ছুঁয়ে নেন আশীর্বাদ। বিদ্যালয়ের গেটে ভিড় করেন আশপাশের এলাকার শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ—সবার মুখেই ছিল শ্রদ্ধা আর ভালোবাসা।

স্থানীয়রা জানান, ১৯৯০ সালে গণিত বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন মুকুল চন্দ্র রায়। ৩৫ বছরের নিরলস সেবার পর তিনি আজ অবসর নিচ্ছেন। বিদায় বেলায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পরে তাঁকে ফুলে সাজানো প্রাইভেট কারে করে বাড়ি পৌঁছে দেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিদায়ী শিক্ষক বাবু মুকুল চন্দ্র রায় আবেগাপ্লুত কণ্ঠে বলেন, বিদায় আসলে খুব কষ্টের। তবে আমার শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর এমন ভালোবাসা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থাকব।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বর রহমান বলেন, স্যারের শূন্যতা পূরণ হবার নয়। তিনি সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধে সবার কাছে অনুকরণীয় ছিলেন। আমরা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।

শিক্ষার্থীরাও জানায়, “স্যার শুধু শিক্ষক নন, তিনি আমাদের পথপ্রদর্শক। তাঁর হাসিমুখ, শৃঙ্খলা আর আন্তরিকতা সারাজীবন মনে থাকবে।

বিদ্যালয় প্রাঙ্গণে সেই দিনের বিদায় অনুষ্ঠানে ছিল আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসার এক অপূর্ব মেলবন্ধন—যেখানে একজন মহান শিক্ষকের জীবনব্যাপী অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করলো সবাই।

এ সময় উপস্থিত ছিলেন, নাকাটিহাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হায়দার আলী, মোরশেদা বেগম, ফারুক হোসেন, বিউটি রানী রায়, চলন্তিকা রায়, সহিদুল ইসলামসহ স্থানীয় সুধী সমাজের ব্যক্তিবর্গ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: