বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

বরিশালে ইলিশ প্রজনন অভিযানের উদ্বোধন

বরিশাল প্রতিনিধি :: বরিশালে প্রজনন ইলিশ সংরক্ষন অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ ১৪ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৯টায় নগরীর কীর্তনখোলা নদী তীরবর্তী ডিসি ঘাট এলাকায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। উদ্বোধনী কর্মসুচীতে কীর্তনখোলা নদীতে স্পীড বোডে মহড়া চালানো হয়।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, অমরা দেখেছি মা ইলিশ সংরক্ষন করলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায়। তাই ২২ দিনের প্রজনন ইলিশ সংরক্ষন অভিযানে নৌ-পুলিশ, কোষ্ট গার্ড, র‌্যাব, পুলিশ, মৎস অফিস ও জেলা প্রশাসন যৌথভাবে নদী ও বাজারে অভিযান চালাবে। এসময় ইলিশ ধরা, সংরক্ষন, বাজারজাতের সাথে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করা হবে।

তিনি আরো বলেন, ইলিশ দরা বন্ধের দিনগুলোতে মৎস অধিদপ্তর থেকে পাঠানো জেলেদের সহায়তা পৌছে দেয়া হয়েছে এবং এই ব্যবস্থা পর্যায়ক্রমে চলবে।

জেলা মৎস জেলা কর্মকর্তা আবু সাইদ বলেন, আমাদের প্রজনন ইলিশ সংরক্ষন অভিযান চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। এসময় ইলিশ সংরক্ষন অভিযানে দায়িত্বরত কোনো কর্মকর্তার অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: