মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

চোখে দেখতে পারছেন না অভিনেত্রী মিষ্টি মারিয়া

জামাল শিকদার, বিনোদন প্রতিবেদক :: তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মিষ্টি মারিয়া চোখে দেখতে পারছেন না। আজ সকালে তিনি এই প্রতিবেদককে এমন তথ্যই জানিয়েছেন। তবে এটি কোন নাটক বা চলচ্চিত্রের কোন কাহিনী নয়। মিষ্টি মারিয়া জানিয়েছেন, একটি নাটকের শুটিংয়ে গিয়ে চরিত্রের প্রয়োজনে চোখে কনট্যাক্ট লেন্স পড়তে হয়েছিল তাকে। লেন্স খোলার পর থেকেই তিনি এখন পর্যন্ত চোখে দেখতে পারছেন না।

মিষ্টি মারিয়া জানান, আসাদ নামের একজন নাট্য নির্মাতার একটি নাটকে অভিনয় করতে তিনি গেলো সপ্তাহে উত্তরবঙ্গের জয়পুরহাট গিয়েছিলেন। সেখানে তিনি ওই নাটকের শুটিংয়ের সময় চোখে ফ্রেশ লুক কোম্পানির এক জোড়া কনট্যাক্ট লেন্স পড়ে নাটকের শুটিং করেন। গেলো ১২ অক্টোবর শুটিং শেষে মিষ্টি মারিয়া লেন্স খোলার পর থেকে চোখে দেখতে পারছেন না। তিনি জরুরী ভিত্তিতে ওই রাতেই ট্রেনে করে জয়পুরহাট থেকে ঢাকা ফিরে আসেন। ইসলামিয়া চক্ষু হাসপাতাল এবং মিশন চক্ষু হাসপাতালে চোখের চিকিৎসা করাচ্ছেন তিনি।

চোখের বর্তমান অবস্থা জানতে চাইলে মিষ্টি মারিয়া বলেন, ডাক্তার বলেছেন, লেন্স খোলার সময় হয়তো আমার চোখের কর্ণিয়ার ফার্স্ট লেয়ার ফেটে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে দেখতে পাচ্ছি না। আমি চোখও মেলতে পারছি না। ডাক্তার বলেছেন, এসব ক্ষেত্রে সাধারণত চব্বিশ ঘণ্টার মধ্যে লেয়ার তৈরি হয়ে যায়। কিন্তু আমার চোখ এখনও ঠিক হচ্ছে না। তবে ডাক্তার বলেছেন, আমি সাতদিন চোখ খুলতে পারবো না। চিকিৎসা ও ওষুধের মাধ্যমে এটা ঠিক হয়ে যাবে।

মিষ্টি মারিয়া তার দর্শক – ভক্ত এবং পরিচিত শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের কাছে নিজের এই বিপদের দিনে সবার দোয়া চেয়েছেন। তিনি বলেন, জীবনে আমি কখনো কারও উপকার ছাড়া ক্ষতি করিনি। আমার এই কঠিন সময়ে তাই আপনাদের সবার কাছে দোয়া চাই। প্লিজ আপনারা আমার জন্যে দোয়া করবেন – আমি যেনো আপনাদের সবার দোয়ায় আপনার দৃষ্টি শক্তি ফিরে পাই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: