সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ১৯৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিনামূল্যে দুইটি করে ছাগল বিতরণ

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে ১৯৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে দুইটি করে ছাগল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উপজেলার বিভিন্ন এলাকার ৯৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিনামূল্যে ছাগল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউর ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হোসেন বলেন, উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে ১৯৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে দুইটি করে ছাগল বিতরণ করা হয়েছে। ছাগলগুলো যাচাই-বাছাই করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ১৪ দিনের মধ্যে কোন ছাগল অসুস্থ বা মারা যায়, তবে সেই ছাগলের পরিবর্তেন আবারো একটি ছাগল দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, সরকার ছাগলগুলো পালনোর জন্য দিয়েছেন। বাড়ী নিয়ে গিয়ে বিক্রি করার জন্য নয়। কেউ ছাগলগুলো বিক্রি কিংবা জবাই করে খেতে পারবেন না। এগুলো লালন পালন করে বংশবৃদ্ধির মাধ্যমে আর্থিকভাবে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে।

শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী আনুষ্ঠানিকভাবে উপজেলার বিভিন্ন এলাকার ৯৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও পুরুষের মাঝে প্রত্যেককে দুইটি করে বিনামূল্যে ছাগল প্রদান করন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: