বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

ডোবায় মা ও দুই শিশুসন্তানের লাশ

নিউজ ডেস্ক :: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামে বাড়ির পাশে ডোবা থেকে মা, ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় মরদেহগুলো দেখে রানীশংকৈল থানায় খবর দেন। পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিষপানে মৃত্যুবরণ করেছে।

মৃত ব্যক্তিরা হলেন ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামের আকবর আলীর স্ত্রী আরিজা বেগম বয়স (৩৫), তাঁদের সন্তান আঁখি আক্তার বয়স (১২) ও আরাফাত হোসেন বয়স (৫)।

রানীশংকৈলের ধর্মগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বলেন, ‘আকবর আলী ঋণগ্রস্ত ছিলেন। এ জন্য তাঁদের সংসারে মাঝেমধ্যে ঝামেলা হতো। প্রায় সময় আরিজা আকবরের বাড়িতে থাকতে চাইতেন না। মরদেহ দেখে মনে হচ্ছে বিষ খেয়ে মারা গেছে। তবে মরদেহ ডোবায় দেখে রহস্যজনক মনে হচ্ছে।’

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। আশা করি, দ্রুত সময়ে প্রকৃত ঘটনা জানা যাবে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: