শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

জানা গেলো ২০২৬ সালের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ কবে

কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ২০২৬ সাল। জ্যোতিষশাস্ত্র ও ভারতীয় পঞ্জিকা অনুযায়ী, নতুন বছরে মোট চারটি গ্রহণ হবে। দুটি সূর্য গ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ।

আসুন এক নজরে দেখে নেয়া যাক, নতুন বছরের প্রথম সূর্য এবং চন্দ্রগ্রহণের তারিখ এবং এর ধরণ সম্পর্কে- সূর্যগ্রহণ: নতুন বছর ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ হবে আগামী ১৭ ফেব্রুয়ারি। এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ হবে। বাংলাদেশ ও ভারতে এ গ্রহণ দৃশ্যমান হবে না।

তবে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, মোজাম্বিক, মরিশাস, অ্যান্টার্কটিকা, তানজানিয়া এবং দক্ষিণ আমেরিকায় এটি দৃশ্যমান হবে। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি হবে ২০২৬ সালের ১২ আগস্ট। বাংলা শ্রাবণ মাসের অমাবস্যায় এ গ্রহণ শুরু হবে।

এটি উত্তর আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, আর্কটিক, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেনে দৃশ্যমান হবে। চন্দ্রগ্রহণ: ২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ হবে আগামী ৩ মার্চ। নতুন বছরের প্রথম চন্দ্রগ্রহণটি একটি আংশিক চন্দ্রগ্রহণ হবে।

এই গ্রহণ ভারতে এবং এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার অনেক দেশেই দৃশ্যমান হবে। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে ২০২৬ সালের ২৮ আগস্ট। এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। বাংলাদেশ ও ভারতে দৃশ্যমান না হলেও এই গ্রহণ উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার কিছু অংশে দৃশ্যমান হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: