বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

ব‌রিশা‌লে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

নিউজ ডেস্ক :: বরিশাল সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রী‌কে ধর্ষ‌ণের অভিযো‌গ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে শেখ ম‌নির হো‌সেন জীবন (২৯) নামের এক যুবককে স্থানীয়রা আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ ক‌রেছে।

অভিযুক্ত শেখ মনির হোসেন জীবন খুলনার রূপসা ব্রিজ সংলগ্ন বৌবাজার এলাকার বাসিন্দা।
ভিকটিম কিশোরীর মা জানান, আটককৃত জীবন তাঁকে ধর্ম মা ডেকেছেন। এ সুযোগে তাঁর বাড়িতে আসা-যাওয়া করতেন তিনি। আজ দুপুরে তাঁদের অনুপস্থিতিতে তাঁর মেয়েকে ধর্ষণ করেন জীবন। বিষয়টি প্রতিবেশীরা টের পেয়ে জীবনকে আটকে রেখে সন্ধ্যার দিকে পুলিশে সোপর্দ করে।

বরিশাল মহানগর পু‌লি‌শের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হো‌সেন তালুকদার জানান, অভিযুক্ত‌ যুবককে আটক করা হ‌য়ে‌ছে। নির্যাতিত স্কুলছাত্রীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে একটি মামলা ক‌রে‌ছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: