মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম
সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুধারামে মাদক কারবারিকে গণধোলাই- পুলিশে সোপর্দ নোয়াখালী মাদক বিরোধী কমিটির ইউএনও’র সাথে মতবিনিময় ও সম্মাননা ক্রেস্ট প্রদান

ঢাবিতে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আধিপত্যবাদবিরোধী ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ভারতের প্রধানমন্ত্রীর এমন মন্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত মহান বিজয়কে অস্বীকার করার শামিল। তারা বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ ছাত্র সমাজ মেনে নেবে না।

শিক্ষার্থীরা অবিলম্বে ওই মন্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে কঠোর কূটনৈতিক বার্তা পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে, ১৬ ডিসেম্বরকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন নরেন্দ্র মোদি। ওই পোস্টে বাংলাদেশের নাম উল্লেখ না করায় দেশজুড়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: