শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

মধ্যপ্রাচ্যে ৩ হাজার বছরের মধ্যে প্রথমবার শান্তি এনেছি: ট্রাম্প

দ্বিতীয় মেয়াদের প্রথম ১০ মাসে বিশ্বজুড়ে অন্তত আটটি যুদ্ধ থামিয়েছেন বলে ফের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, মধ্যপ্রাচ্যে ৩ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো শান্তি এনেছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ২০২৬ সালের জন্য নিজ প্রশাসনের কর্মসূচি উপস্থাপন করতে জাতির উদ্দেশে ভাষণে তিনি এ কথা বলেন। খবর এনডিটিভি

ভাষণে ট্রাম্প বলেন, ‘আমি আমেরিকার শক্তি পুনরুদ্ধার করেছি, ১০ মাসে আটটি যুদ্ধ মিটিয়েছি, ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস করেছি এবং গাজায় যুদ্ধ শেষ করেছি—মধ্যপ্রাচ্যে ৩ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো শান্তি এনেছি।’

এদিকে ট্রাম্প প্রশাসন কিছু সংঘাত নিরসনে সাময়িকভাবে সক্রিয় ভূমিকা রাখলেও, তার ‘আটটি যুদ্ধ’ দাবিকে অনেকেই অতিরঞ্জন বলে মনে করেন।

তিনি আগে মিসর ও ইথিওপিয়ার মধ্যকার ‘যুদ্ধ’ মিটিয়ে দেওয়ার কৃতিত্ব নিয়েছিলেন, কিন্তু সেটি আসলে কোনো যুদ্ধ ছিল না— যা ছিল মূলত নীল নদী নিয়ে দীর্ঘদিনের কূটনৈতিক বিরোধ। তার তালিকায় কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও রুয়ান্ডার মধ্যকার সংঘাতের অবসানের দাবিও রয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তিচুক্তি হওয়া সত্ত্বেও সেই যুদ্ধ এখনো চলমান।

তিনি ১৪ লাখ ৫০ হাজারের বেশি সামরিক সদস্যের জন্য আগাম বড়দিনের উপহার ঘোষণা করেন এবং জানান, তারা দেশের ১৭৭৬ সালের প্রতিষ্ঠার সম্মানে একটি বিশেষ ‘যোদ্ধা ভাতা’ পাবেন। ‘আমরা প্রতিটি সৈন্যকে ১ হাজার ৭৭৬ ডলার পাঠাচ্ছি,’ তিনি বলেন।

তিনি অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর নীতি গ্রহণের জন্যও তার প্রশাসনকে কৃতিত্ব দেন এবং দাবি করেন, তার দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ‘একজনও অবৈধ অভিবাসী’ প্রবেশ করতে পারেনি। তিনি বলেন, ‘প্রথম দিন থেকেই আমি আমাদের দক্ষিণ সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। গত সাত মাসে আমাদের দেশে শূন্য অবৈধ অভিবাসী প্রবেশ করেছে—যা সবাই বলেছিল একেবারেই অসম্ভব।’

তিনি বলেন, ‘১১ মাস আগে’ তিনি আগের বাইডেন প্রশাসনের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে ‘একটি বিশৃঙ্খলা’ পেয়েছিলেন এবং এখন সেটি ‘ঠিক’ করছেন। ‘গত চার বছর ধরে যুক্তরাষ্ট্র শাসিত হয়েছে এমন রাজনীতিবিদদের দ্বারা, যারা কেবল ভেতরের স্বার্থগোষ্ঠী, অবৈধ অভিবাসী, পেশাদার অপরাধী, কর্পোরেট লবিস্ট, বন্দি, সন্ত্রাসী এবং সর্বোপরি বিদেশি দেশগুলোর জন্য লড়েছে—যারা আমাদের নজিরবিহীন মাত্রায় সুযোগ নিয়েছে,’ তিনি বলেন।

ট্রাম্প দাবি করেন, হোয়াইট হাউসে তার প্রত্যাবর্তনের পর, ‘মাত্র কয়েক মাসের মধ্যেই সবচেয়ে খারাপ অবস্থা থেকে সেরা অবস্থায় পৌঁছে গেছে ‍যুক্তরাষ্ট্র’।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: