বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

পিটিশন রাইটার ও দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি তপন সম্পাদক চসিং

সাইফুল ইসলাম, জেলা প্রতিনিধি, বান্দরবান : গত ১৮ ডিসেম্বর আগামী ২ বছরের জন্য বান্দরবান জেলায় পিটিশন রাইটার ও দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এই সেবামূলক ও সামাজিক সংগঠন তৈরী হয় ২০২১ সনে। মোট ২৮ জন ভোটার এই নির্বাচনে ভোট প্রদান করে। প্রার্থী তালিকায় সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ জন সভাপতি পদে ২০ ভোট পেয়ে কলম প্রতিক নিয়ে নির্বাচিত হন উদয় শংকর পাল তপন, তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন সোলাইমান। তিনি বই প্রতিক নিয়ে ৬ ভোট পান। সাধারণ সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে ঘড়ি মার্কায় নির্বাচিত হন চসিংমং মার্মা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সুভাষ কান্তি দাশ বসু কম্পিউটার মার্কায় ৬ ভোট পান। কোষাধ্যক্ষ পদে জয় দাশ ২০ ভোট পেয়ে গোলাপ ফুল প্রতিকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন টিপু সুলতান। তিনি চশমা মার্কায় ৮ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে শাপলা ফুল প্রতিকে ২০ ভোট পেয়ে নির্বাচিত হন সোহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মোঃ আবুল বাশার। তিনি চশমা প্রতিকে ৮ ভোট পান।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রিদামং মার্মা। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ফলাফল ঘোষণা করেন তৌহিদুল ইসলাম। ফলাফল ঘোষণার পর বিদায়ী সভাপতি রমজান আলী সকলের উদ্দেশ্যে বলেন আমরা সকলে সুখে দুখে কাঁধে কাঁধ মিলিয়ে চলার বিকল্প নাই বলে নতুন সভাপতিকে ফুলের মালা অর্পণ করে গ্রহণ করতে দেখা যায়। বিদায়ী সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন সমিতির মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করে যেতে হবে। নব নির্বাচিত সাধারণ সম্পাদক চসিংকে ফুলের মালা দিয়ে বরণ করতে দেখা যায়। কোষাধ্যক্ষ পদে জয় দাশকে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে বিদায়ী কোষাধ্যক্ষ সিরাজ নতুন বছরে দায়িত্¦ভার অর্পণ করবেন বলে জানা যায়। বিদায়ী সাংগঠনিক আবুল বাশার সংগঠনের দায়িত্ব পালনে নব নির্বাচিত সাংগঠনিক সোহেলকে হাসিমুখে গ্রহণ করতে দেখা যায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: