বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

লক্ষ্মীপুরে ইটভাটা ও অবৈধ ট্রাক্টর বন্ধের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা বন্ধ ও মাটি বহনকারী ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

রবিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের লক্ষ্মীপুর-রামগতি সড়কের ছটকি সাঁকো এলাকায় এ মানববন্ধন করা হয়।

ঘন্টাব্যাপী এই মানববন্ধনে এলাকাবাসীর সঙ্গে অংশ নেন স্থানীয় ২টি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তারা লক্ষ্মীপুর-রামগতি সড়ক অবরুদ্ধ করে রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এমড়িতোলা সড়কে অবৈধভাবে ইটভাটার ট্রাক্টর চালিয়ে রাস্তা ধ্বংস করা হচ্ছে। ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। বিষয়টি ইটভাটার মালিকপক্ষকে জানিয়ে কোনো প্রতিকার মিলেনি। উল্টো তারা এলাকাবাসীর ওপরে হামলা করেছে।

এ সময় তারা প্রশাসনের নিকট ইটভাটা ও অবৈধ ট্রাক্টর বন্ধের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- মহিলা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাসার, ছটটি সাকোঁ জামে মসজিদের সহ-সভাপতি বেল্লাল হোসেন, সুমন প্রমুখ।

এর আগে, শনিবার দুপুরে ইটভাটার মাটি বহনকারী একটি দ্রুতগামী ট্রাক্টর মোবারক হোসেন জাবেদ নামের এক স্কুলছাত্রকে ধাক্কা দেয়। এ ঘটনার প্রতিবাদ করায় ইটভাটা মালিক মোক্তার হোসেন ও তার সহযোগীরা এলাকাবাসীর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে আবু তালেব, আলী আজম ও স্থানীয় মসজিদের সভাপতি গিয়াস উদ্দিনসহ কয়েকজন আহত হন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: