বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল সিএনজি চালকের বসতঘর

আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে শাখাওয়াত হোসেন রিপন নামে এক সিএনজি চালকের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ৮ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনা ঘটে সোমবার (৩০মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামের উত্তর পাড়ার ভুঁইয়া বাড়িতে। ক্ষতিগ্রস্ত রিপন জানান, তার স্ত্রী জেসমিন আক্তার দীর্ঘদিন ধরে অসুস্থ। ঘটনার সময় তাদের মেয়ে, এসএসসি পরীক্ষার্থী হাফসা আক্তার রান্না করছিল। গ্যাস সিলিন্ডারের রেগুলেটর ঠিকভাবে সংযুক্ত না থাকায় গ্যাস লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই ঘর পুরো লেলিহান আগুনে ভস্মীভূত হয়ে যায়। তবে আমাদের সবাই প্রাণে রক্ষা পেয়েছি,” জানান রিপন।

তিনি আরও বলেন, আগুনে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় মালামালসহ সবকিছু পুড়ে গেছে। বর্তমানে পরিবারটি পাশের এক আত্মীয়ের ঘরে আশ্রয় নিয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানিয়েছেন, এই অগ্নিকান্ডে রিপনের পরিবারের সবকিছু শেষ হয়ে গেছে। তারা সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের কাছে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার বলেন, “রিপনের স্ত্রী দীর্ঘদিন ধরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত। তার চিকিৎসার খরচ চালাতে নিজের সিএনজি বিক্রি করে দিয়েছেন।

এখন আকস্মিক আগুনে সব শেষ হয়ে গেছে রিপন এখন পথে বসার উপক্রম। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুনে সব পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়রা সরকারের প্রতি এবং সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়ে নতুন ঘর বা আর্থিক সহায়তা প্রদান করা হোক।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: