বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রাম ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে জরিমানা

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে কৃষি-আবাদি জমির টপসয়েল কেটে বিক্রির দায়ে এক মাটি বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিক জরিমানা আদায়ের পর অভিযুক্ত মাটি বিক্রেতাকে ভবিষ্যতে আর এমন কাজ করবেন না মর্মে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলী।

এ সময় থানা পুলিশ ও চৌদ্দগ্রাম পৌর প্রশাসনের পৃথক দুটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মো. সাফকাত আলী। তিনি জানান, মঙ্গলবার বিকালে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর এলাকায় উপজেলার প্রশাসনের উদ্যোগে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

এ সময় কৃষি জমির টপসয়েল কেটে অন্যত্র বিক্রির দায়ে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” এর ১৫ ধারা অনুযায়ী চিহিৃত এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করা হয়েছে। অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা প্রতিরোধে, আবাদি জমি ও পরিবেশ রক্ষার্থে এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলী।

গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ীদের জরিমানা ও অর্থ আদায়ের ঘটনায় সর্বস্তরের জনসাধারণের মনে কিছুটা স্বস্থি ফিরে এসেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: