বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

কালীগঞ্জের প্রত্যয় আইডিয়াল স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও পরিষ্কার বিতরণ

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রত্যয় আইডিয়াল স্কুলে ২০২৫ বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর বুধবার সকাল ৯ ঘটিকায় প্রত্যয় আইডিয়াল স্কুল প্রাঙ্গণে সহকারি প্রধান শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম রেজার সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান।প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রত্যয় এর চেয়ারম্যান আজগার আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যয় এর নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম,সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, শেখ শরিফুল ইসলাম, ডাঃ মুজিব-রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক এসএম সাইফুল্লাহ, সমাজসেবক হাফেজ খায়রুল বাশার, প্রত্যয় এর ডিএমডি শেখ নাজমুল হুদা, ব্যবসায়ী শেখ আবু তাহের, সুকুমার দাশ বাচ্চু, হাফিজুর রহমান শিসুল, ব্যবসায়ী আসাদুজ্জামান সেলিম প্রমুখ।

শিক্ষার্থীরা তিন ভাষায় কুরআন তেলাওয়াত, ইংরেজি ইংলিশ কনভারসেশন ইংরেজি বক্তৃতা কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন। ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে ৩০২ জন শিক্ষার্থী ও ৬৮ জন অভিভাবককে পুরস্কৃত করা হয়।অনুষ্ঠানে অভিভাবক,অভিভাবিকা সহ শিক্ষার্থী,স্কুলের শিক্ষকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: