রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
আপনি জানেন কি রসুন, মাংসসহ নানা ধরনের খাবার এবং এমনকি উপবাস (ফাস্টিং) আপনার শরীরের গন্ধ বা ঘ্রাণকে পরিবর্তন করতে পারে।
আবার অন্য একজন ব্যক্তির কাছে আপনি ঠিক কতটা আকর্ষণীয় সে বিষয়েও প্রভাব ফেলে বিভিন্ন খাবার।
প্রতিটি মানুষের আঙুলের ছাপ যেমন ইউনিক বা অনন্য, তেমনি প্রতিটি মানুষের শরীরের ঘ্রাণও অনন্য।
আমাদের ব্যক্তিত্ব যেমন: আমরা ঠিক কতটা বহির্মুখী বা সংবেদনশীল এবং আমাদের মানসিক অবস্থা এবং স্বাস্থ্যসহ সবকিছুই কিন্তু শরীরের ঘ্রাণকে প্রভাবিত করতে পারে।
স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব স্টারলিং এর সোশাল সাইকোলোজির অধ্যাপক ক্রেইগ রবার্টস বলেন, ” গত কয়েক দশকের গবেষণায় এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, আমাদের ঘ্রাণশক্তি আমাদের জিন, হরমোন, স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধির অভ্যাসের মাধ্যমে গঠিত হয়।”
তিনি বলেন, ” আমরা পুরুষ বা মহিলা, তরুণ বা বৃদ্ধ, সুস্থ বা অসুস্থ, সুখী অথবা দুঃখী যাই হই না কেন, ঘ্রাণেই আমাদের শরীরের সেই অবস্থার প্রতিফলন হয়।”
এগুলোর অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু কিছু বিষয়কে আমরা নিয়ন্ত্রণ করতে পারি।
যেসব বিষয় আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ডায়েট বা খাদ্যাভ্যাস।