মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

প্রযুক্তির পথে এক ধাপ এগিয়ে নোবিপ্রবি, সবার জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল

নোবিপ্রবি প্রতিনিধি :: প্রযুক্তির পথে একধাপ এগিয়ে গেল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ সবাই পাচ্ছেন প্রাতিষ্ঠানিক ই-মেইল সুবিধা।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে বিশ্বদ্যিালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আইকিউএসি’র ভিডিও কনফারেন্স কক্ষে প্রাতিষ্ঠানিক ই-মেইল এবং গুগল ওয়ার্কস্পেস (জিস্যুট) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। তিনি বলেন, ‘এ ধরণের প্রচেষ্টাকে আমরা সবসময় সাধুবাদ জানাই। এ প্রাতিষ্ঠানিক ই-মেইল সুবিধার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ সবাই উপকৃত হবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা আরো একধাপ এগিয়ে যাব।’

বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) কৌশিক চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ ও আইআইটি পরিচালক (ভারপ্রাপ্ত) মো. অহিদুর রহমান প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এ আর এম মাহমুদুল হাসান রানার সঞ্চালনায় এতে ‘কি নোট’ উপস্থাপন করেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ফাহাদ হুসাইন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ইমেইল অ্যাড্রেস গুগল-জিআই জিস্যুট ফর এডুকেশনের মাধ্যমে প্রদান করা হবে, যেখানে শিক্ষার্থীরা এ ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে ই-মেইল ছাড়াও গুগল ড্রাইভ (আনলিমিটেড স্টোরেজ সুবিধা), গুগল ক্লাসরুম, গুগল মিটসহ অন্যান্য সার্ভিস ব্যবহার করতে পারবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: