মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

এসআই পদে চাকরি পাওয়া দুমকির বিথিকা ও মহিবুল্লার বাড়িতে ওসি

পুলিশের এসআই পদে চাকরি পাওয়া পটুয়াখালীর দুমকি উপজেলার বিথিকা রানী ও মো. মহিবুল্লাহর গ্রামের বাড়িতে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ওসি পুলিশ কর্মকর্তারা।

সোমবার রাতে দুমকি থানার ওসি মো. মনিরুজ্জামান ও পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর মিষ্টি ও ফুল নিয়ে পুলিশে নতুন চাকরিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তার ঘরে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

বিথিকা রানী উপজেলার শ্রীরামপুর গ্রামের শ্রী বিমল চন্দ্র শীলের একমাত্র কন্যা। মো. মহিবুল্লাহ মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে।

এ সময় বিথিকা ও মহিবুল্লার গর্বিত পিতা-মাতাসহ পরিবারের সদস্যবর্গকেও অভিনন্দন জানান।

সদ্য চাকরি পাওয়া দুই পুলিশ কর্মকর্তার পরিবারের পক্ষ থেকেও থানা পুলিশকে ধন্যবাদ জানানো হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: