বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

দুই আ.লীগ নেতার পদত্যাগ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলার রৌমারীর পার্শ্ববর্তী অষ্টমির চর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সভাপতি ফুল মিয়া এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় সব পদপদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রৌমারীর পার্শ্ববর্তী অষ্টমির চর ইউনিয়নের নটারকান্দি বাজারে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় একই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিনও পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ফুল মিয়া লিখিত বক্তব্যে জানান, ২০০১ সাল থেকে তিনি অষ্টমির চর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে ২৫ বছর যাবৎ দায়িত্ব পালন করে আসছিলেন। জনস্বার্থে ও এলাকার মানুষের উন্নয়নে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হিসেবে দায়িত্ব নিতে বাধ্য হই। এমতাবস্থায় নিজের ভুল বুঝতে পেরে আজ থেকে আওয়ামী লীগের সব পদপদবি এবং রাজনৈতিক সব কর্মকাণ্ড থেকে পদত্যাগ করলাম। একই ঘোষণা দেন আওয়ামী লীগ সদস্য মোসলেম উদ্দিনও।

সংবাদ সম্মেলনে স্থানীয় লোকজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: