সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভ্যানে ভ্যানে নারী ভোটাররা ভোট কেন্দ্রে

দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখা গেল ভিন্ন এক চিত্র-ভ্যানে ভ্যানে দলবেঁধে নারী ভোটারদের কেন্দ্রমুখী হওয়ার দৃশ্য যেন পুরো উপজেলাকে রূপ দিয়েছে এক প্রাণবন্ত ভোট উৎসবে। দুপুর গড়াতেই উপজেলার বিভিন্ন সড়কে চোখে পড়ে নারীদের সরব উপস্থিতি। পরিবার-পরিজন, প্রতিবেশী ও আত্মীয়স্বজন নিয়ে তারি ছুটছেন ভোটকেন্দ্রের দিকে।

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের আওতায় ফুলবাড়ী উপজেলার ৫২টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে কিছু কেন্দ্রে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারের ঢল। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ভ্যান, রিকশা কিংবা পায়ে হেঁটে দলবেঁধে কেন্দ্রে আসার দৃশ্য নজর কাড়ে সবার।

সরেজমিনে দেখা গেছে, অনেক নারী ভোটার রঙিন শাড়ি ও উৎসবের পোশাকে সেজে এসেছেন ভোট দিতে। কেন্দ্রের বাইরে ছিল উৎসবমুখর পরিবেশ। কেউ কেউ বলছেন, বহুদিন পর এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট দিতে পেরে তারা আনন্দিত।

ঢাকায় কর্মরত এক নারী ভোটার জানান, অনেক দিন পর নিশ্চিন্তে ভোট দিতে পারছি। তাই ছুটি নিয়ে এলাকায় এসেছি। বাড়ী ফেরতে অনেক কষ্ট করতে হয়ে যানজটের কারণে, কিন্তু এখন ভোট দানের পর সব কষ্ট হারিয়ে গেছে। খুবই আনন্দ অনুভব হচ্ছে।

আরেকজন বলেন, পরিবারের সবাই মিলে ভোট দিতে আসা এ যেন এক আনন্দের দিন। ঈদের মতোই সকলে বাড়ী ফিরেছেন। পরিবার-পরিজন নিয়ে খুব আনন্দে ভোট কেন্দ্রে আসতে দেখা যাচ্ছে অনেককেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ৭৮ হাজার ৯৪৪ জন, নারী ৭৯ হাজার ৫০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। দুপুর পর্যন্ত নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের মোবাইল টিম টহল দিচ্ছে। সব মিলিয়ে ভ্যানে ভ্যানে নারী ভোটারদের কেন্দ্রমুখী হওয়ার দৃশ্য ফুলবাড়ীতে ভোটকে পরিণত করেছে এক মিলনমেলা ও গণউৎসবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: