বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী

আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

২৫৯, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। এ সময় তিনি কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানের নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফলের কপি হস্তান্তর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান ও সেক্রেটারি মু. বেলাল হোসাইন।

এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. তাহের দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট।

এ আসনে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন শহিদ পেয়েছেন ২ হাজার ৭৬৬ ভোট, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মাইন উদ্দিন পেয়েছেন ৭০৪ ভোট, বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী আ. ফ. ম. আব্দুর রহিম পেয়েছেন ১৯৪ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত ছড়ি প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইউসুফ পেয়েছেন ১৮৬ ভোট এবং গণফ্রন্ট মনোনীত মাছ প্রতীকের প্রার্থী মো. আলমগীর পেয়েছেন ৯৮ ভোট।

আসনটিতে নানা অনিয়মের অভিযোগে তিনটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটের সংখ্যা ১২ হাজারের অধিক। তবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের প্রাপ্ত ভোট বেশি হওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

এ বিষয়ে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, মহান আল্লাহ তা’আলার অশেষ মেহেরবানিতে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে আমি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছি। আমি চৌদ্দগ্রামবাসীর কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ এবং আধুনিক ও উন্নত চৌদ্দগ্রাম গঠনে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব। সমাজের প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত চৌদ্দগ্রাম গড়তে আমি সবার সহযোগিতা কামনা করছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: