বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

ক্যাফে বাড়ি–র বর্ণিল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

চৌদ্দগ্রাম–এ স্বাস্থ্যসম্মত, রুচিশীল ও আধুনিক খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে বর্ণিল আয়োজনে যাত্রা শুরু করল ক্যাফে বাড়ি রেস্টুরেন্ট।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দোয়া-মিলাদ ও মুনাজাতের মাধ্যমে চৌদ্দগ্রাম বাজার–স্থ কাজী তৈয়ব আলী মার্কেটের দ্বিতীয় তলায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন রাস্তার পূর্বপাশে অবস্থিত রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হারুন অর রশিদ মজুমদার, পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার এবং পৌর বিএনপি নেতা কাজী মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, এখানে দেশীয় বিভিন্ন খাবারের পাশাপাশি আধুনিক ও ভিন্নধর্মী রুচিসম্মত মেন্যুও পাওয়া যাবে। রয়েছে ঠান্ডা-কোমল পানীয়, বিভিন্ন ধরনের জুস ও আইসক্রিম। নিরিবিলি ও মনোরম পরিবেশে বর্ণিল আলোকসজ্জায় সাজানো রেস্টুরেন্টটিতে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর জন্য আলাদা ক্যাবিনের ব্যবস্থা রয়েছে। শিশু-কিশোরদের জন্যও রাখা হয়েছে বিনোদনের সুযোগ।

উদ্বোধনের দিন থেকেই খাবারপ্রেমীদের ভিড় লক্ষ্য করা গেছে। নতুন স্বাদের খাবার উপভোগ করতে অনেকে পরিবারসহ উপস্থিত হন। রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান রিয়াজ জানান, উন্নত সেবা ও গ্রাহক সন্তুষ্টিই তাদের মূল লক্ষ্য।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: