বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

চৌদ্দগ্রামে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকিতে মিলল শিশুর লাশ

আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকির ভেতরে মিলল ৪ বছরের এক শিশুর লাশ। নিহত সুমাইয়া তাবাসসুম প্রবাসী ছালে আহমেদের দ্বিতীয় মেয়ে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা যায়, বিকাল ৫টা থেকে সুমাইয়া তাবাসসুমকে অনেকক্ষণ দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত ৮টার পর একপর্যায়ে পাশের বাড়ির আব্দুল খালেকের পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকির ভেতরে তাকে দেখতে পান। প্রতিবেশীরা সুমাইয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। ডাক্তাররা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, টয়লেটের সেপটিক ট্যাংকিতে পড়ে সুমাইয়া তাবাসসুম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন রাতে জানান, শিশুটি বাড়ির পাশে একা ঘুরতে গিয়ে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকিতে পড়ে যায়। এ বিষয়ে নিহত শিশুর পরিবার কোনো অভিযোগ করেনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: