বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

চৌদ্দগ্রামের ফকির বাজারে বিএনপি কার্যালয়ে হামলার অভিযোগ, অস্বীকার জামায়াতে

আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ফকির বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫ ফের্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। সোমবার বিকেলে শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিবাদসভায় বক্তারা অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময় থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে ফকির বাজারে অবস্থিত বিএনপি কার্যালয় ও শহীদ জিয়া স্মৃতি সংসদে ভাঙচুর চালানো হয়।

জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী বলেন, নির্বাচনের আগে ও পরে তাদের নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি ও কেন্দ্রে এজেন্ট প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, “রাতে পরিকল্পিতভাবে কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী বলেন, নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর বিজয়ের পরও নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি খোকন অভিযোগ করেন, নির্বাচনের আগে তাকে এজেন্টের দায়িত্ব পালন না করতে হুমকি দেওয়া হয় এবং নির্বাচনের দিন মারধরের শিকার হন।

তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন। প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির সদস্য মোখলেছুর রহমান রানা, ইকবাল হোসেন সোহেল, পাভেল হাসান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মেম্বার, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মু. বেলাল হোসাইন।

তিনি বলেন, রোববার রাতের ঘটনায় তাদের কোনো নেতাকর্মী জড়িত নন। অন্য কেউ ঘটনা ঘটিয়ে জামায়াতকে দোষারোপ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ কাউসার জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে রোববার রাতের ঘটনার বিষয়ে এখনো থানায় সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: