বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

চৌদ্দগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা

আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
চৌদ্দগ্রামে শনিবার (২১শে ফেব্রুয়ারি) সকালে উপজেলা কনফারেন্স রুমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল আমিন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, উপজেলা এনসিপির সমন্বয়ক মামুন মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, কৃষি অফিসার মো. জোবায়ের আহম্মেদ, চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সজিব, সাংবাদিক বেলাল হোসাইনসহ চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। আলোচনা শেষে অতিথিবৃন্দ ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এর পূর্বে রাত ১২টা ১ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলা চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, থানা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: