বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

লক্ষ্মীপুরে বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠিত

ফয়সাল কবির, লক্ষ্মীপুর :
পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ৪নং চররুহিতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

৪নং চররুহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন চৌধুরী আরজুর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল করিম ভূঁইয়া মিজান, কামরুজ্জামান সোহেল চেয়ারম্যান, থানা পশ্চিম বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন, চররুহিতা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তমিজ উদ্দিন চৌধুরী, ফখরুল স্বপন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম শ্যামল, ৪নং চররুহিতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক কামালুর রহিম মানিক, থানা পশ্চিম যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, থানা শ্রমিক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, চররুহিতা ইউনিয়ন যুবদলের সভাপতি ফিরোজ আলম চৌধুরী সোহাগ, সাধারণ সম্পাদক সফি মাহমুদ নিজু, থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক আব্দুল মজিদ প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে চররুহিতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন। শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: