বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

চৌদ্দগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসলাম গ্রেপ্তার

আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে আসলাম মিয়া (৫০) নামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আসলাম মিয়া উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের মরহুম নুরু মিয়ার ছেলে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসলাম মিয়া দীর্ঘদিন ধরে ভারত সীমান্তবর্তী সাতঘড়িয়া এলাকায় অবস্থান করে পাশ্ববর্তী ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে মাদক পাচার করতেন। এরই মধ্যে আদালত একটি মাদক মামলায় তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদান করেন। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ টিম সাতঘড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র‌্যাবের অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাজা কার্যকরের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: