বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

কালিয়াকৈরে মেয়র প্রার্থী সিকদার জহিরুল ইসলাম জয়ের পূর্জা মন্ডব পরিদর্শন

কালিয়াকৈ প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের পক্ষে কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন পূর্জা মন্ডব পরিদর্শন করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী সিকদার জহিরুল ইসলাম জয়। শনিবার ও রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালিয়াকৈরের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারর্দীয় দূর্গোৎসবের মহা অষ্টমী ও নবমীতে পূর্জা মন্ডব গুলো পরিদর্শনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পক্ষে সিকদার জহিরুল ইসলাম জয় পৌর এলাকার সফিপুর, চান্দরা বোর্ডমিল, কালামপুর, কালিয়াকৈর পালপাড়াসহ প্রায় ১৬টি পূর্জা মন্ডবে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার মফিজুর রহমান লিটন, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল পারভেজ ও কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

পূর্জা মন্ডব পরিদর্শন শেষে মেয়র প্রার্থী সিকদার জহিরুল ইসলাম জয় বলেন, ধর্ম যারযার উৎসব সবার তবে এ বছর করোনার কারনে বাংলাদেশ পূর্জা উদযাপন কমিটির যে ২৬দফা নির্দেশনা রয়েছে তা যথাযথ ভাবে অনুসরণ করে সকল মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে পূর্জার সকল আনুষ্ঠানিকতা পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ এবং হিন্দু ধর্মাবলম্বীর সবাইকে দূর্গা পূর্জার শুভেচ্ছা জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: