বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

চৌদ্দগ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে আলিফা আক্তার আইমান নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আইমান উপজেলার উজিরপুর ইউনিয়নের চকলক্ষীপুর গ্রামের নুরুল আলমের মেয়ে। বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ জাবেদ। নিহত শিশু আইমানের চাচা নুর নবী বলেন, চকলক্ষীপুর গ্রামের নুর আলমের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘরে কাজ করছিল।

সবার অগোচরে শিশু আলিফা আক্তার আইমন ঘর থেকে বের হয়ে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর আইমানকে খোঁজাখুজির এক পর্যায়ে পানিতে ভেসে উঠতে দেখা যায়। পরে শিশু আইমানকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু আলিফা আক্তার আইমানকে মৃত ঘোষণা করে। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ জাবেদ বলেন, পানিতে পড়া শিশু আলিফা আক্তার আইমানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: