সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বালুবাহী ট্রলি খাড়ে উল্টে চালকের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মোক্তারপুর এলাকায় আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী হিমু এন্টারপ্রাইজ নামের ট্রলি খাদে পড়ে রাসেল সোনার (৩৫) নামের চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়কের ওপর স্প্রিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করে রাখেন।

নিহত ট্রলি চালক রাসেল সোনার রংপুরের বদরগঞ্জ উপজেলার ১২নং কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাসেল সোনার নাগেরহাট এলাকা থেকে হিমু এন্টারপ্রাইজ নামের ট্রলিতে করে বালু ফুলবাড়ীর দেশমা এলাকায় নামিয়ে ফেরার পথে ফুলবাড়ী-মাদিলাহাট সড়কের মোক্তারপুর এলাকায় আসার পরপরই ট্রলির চালক ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ট্রলি চালক রাসেল সোনারের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, মোক্তারপুর এলাকার বাঁক ও সংযোগ সড়ক থাকায় সড়কটি দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এরপরও মূল সড়কের যানবাহন উচ্চগতিতে চলাচল করে থাকছে। সতর্কতামূলক চিহ্ন না থাকায় এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকরী কোনো পদক্ষেপ না থাকায় সড়কটিতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ঘটনাস্থলে গিয়ে স্প্রিড ব্রেকারের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। এ সময় উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম এবং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেনসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ট্রলি চালকের মরদেহের সুরতহাল শেষে পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: