বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

ঢাকাস্থ সোনাগাজী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণসহ সোনাগাজী উপজেলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সোনাগাজীর বিশিষ্টজনরা। ঢাকায় বসবাসকারী ফেনীর সোনাগাজী উপজেলাবাসীর সংগঠন সোনাগাজী সমিতি ঢাকার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তারা এ আহ্বান জানান।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাংলাদেশের শহীদ প্রকৌশলী কনফারেন্স রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোনাগাজী সমিতি ঢাকার সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার গাজী আশরাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল মাহমুদ বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ও কিং খালেদ ইনস্টিটিউটের সাবেক প্রিন্সিপাল আবুল বাশার মোহাম্মদ শামসুদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন শামীম, অধ্যাপক শামসুদ্দিন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হক, সরকারের যুগ্ম সচিব আব্দুল হাই, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার নূর আলম সোহেল, মেজর (অব.) মাওলা, ইঞ্জিনিয়ার শেখ হেলাল উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক মুর্শিদ আলম, সোনাগাজী বাস মালিক সমিতির সেক্রেটারি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঠিকাদার শেখ ইকবাল হোসেন, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর বেলায়েত হোসেন এবং সাংবাদিক কেফায়েত শাকিল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের ইলেকট্রিক্যাল ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন। ইফতার মাহফিলে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সোনাগাজী উপজেলার শিক্ষানুরাগী, ব্যবসায়ী, চিকিৎসক, সমাজসেবক, ছাত্রনেতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের শেষভাগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ইঞ্জিনিয়ার গাজী আনোয়ারুল কাদের মুক্তু মিয়া, সোনাগাজীর সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনসহ সোনাগাজীর মরহুম বিশিষ্ট ব্যক্তিবর্গের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: