সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম
বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল শরিফ ওসমান হাদি হত্যার: গ্রেপ্তার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেফতার ট্রাকভর্তি ভারতীয় শাড়ি-থ্রিপিসসহ আ.লীগ নেতা আহসান আটক মৌসুম ফল তীমুজের দাম আকাশচুম্বী পবিত্র ঈদ-উল- ফিতর উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতি সভা নাটোর জেলায় বনপাড়া পৌরসভায় ঠিকাদারের ‘লুকোচুরি’, প্রশাসনের ‘অ্যাকশনে’ থামলো নিম্নমানের রাস্তার কাজ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নাটোর জেলায় বনপাড়া পৌরসভায় ঠিকাদারের ‘লুকোচুরি’, প্রশাসনের ‘অ্যাকশনে’ থামলো নিম্নমানের রাস্তার কাজ

বড়াইগ্রাম উপজেলা (নাটোর) প্রতিনিধি :
কাজে অনিয়ম নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে গেলেন ঠিকাদার, কিন্তু শেষ রক্ষা হলো না। সংবাদকর্মীর দেওয়া তথ্যে প্রশাসনের তড়িৎ পদক্ষেপে বন্ধ হয়ে গেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের হারোয়া পূর্বপাড়ার একটি রাস্তার নির্মাণকাজ।

জানা যায়, হারোয়া পূর্বপাড়া এলাকায় রাস্তার কাজে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। বিষয়টি সরেজমিনে যাচাই করে সত্যতা পেয়ে সাংবাদিক ‘দৈনিক বাঙলার জাগরণ’ প্রতিনিধি সংশ্লিষ্ট ঠিকাদার মো. মুজাহিদকে ফোন করে তথ্য জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি এবং কোনো প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করতে অনীহা প্রকাশ করেন।
ঠিকাদারের এমন রহস্যজনক অসহযোগিতার পর সংবাদ প্রতিনিধি সরাসরি পৌর কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। তথ্যের গুরুত্ব অনুধাবন করে বনপাড়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ রিপন কুমার শীল একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে অনিয়ম প্রমাণিত হওয়ায় তারা তাৎক্ষণিক কাজ সাময়িক বন্ধ ঘোষণা করেন। তবে ফ্যাসিস্ট আওয়ামীলীগপন্থী প্রভাবশালী ওই ঠিকাদার প্রশাসনের আদেশ অমান্য করে পুনরায় কোনো এক অদৃশ্য শক্তিবলে কাজ শুরু করলে সাংবাদিক বিষয়টি আবারও বর্তমান পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের জাহাঙ্গীর কে জানান।

পৌর প্রশাসক মহোদয় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং তার সহযোগিতামূলক ও কঠোর হস্তক্ষেপে দ্বিতীয় দফায় কাজ পুনরায় বন্ধ করা হয়। এ বিষয়ে পৌর প্রশাসক মোঃ জুবায়ের জাহাঙ্গীর বলেন, “উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহার বরদাশত করা হবে না। সরকারের বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয় করতে হবে। অনিয়মের সাথে জড়িত ঠিকাদার যত প্রভাবশালীই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। কাজ সিডিউল অনুযায়ী না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।”

প্রশাসনের এমন দায়িত্বশীল ও আপসহীন আচরণে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা মুগ্ধ। তারা বলছেন,প্রশাসনের অনড় অবস্থানের কারণেই সরকারি অর্থের অপচয় রোধ করা সম্ভব হয়েছে। স্থানীয়রা বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: