বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

উজিরপুরে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ১৭ রমজান রবিবার (৮ মার্চ) বিকেল ৪টায় ইসলামী আন্দোলনের উপজেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা আঃ হক, সহকারী সেক্রেটারি মুফতি আব্দুল আজিজ, যুব আন্দোলনের সভাপতি ডিএম আল আমিন, ওলামা আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি নাকিবুল ইসলাম, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন খান, শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি মোঃ ইউনুস এবং উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ আরাফাত খান। এ সময় বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, রমজান মাসের সিয়াম সাধনার মাধ্যমে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে—সমাজ থেকে অন্যায় ও অত্যাচার দূর করে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তারা ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: