বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

বিজিবি’র অভিযানে বাঘাইছড়িতে লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ

জেলা প্রতিনিধি, রাঙামাটি :
রাঙামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের একটি দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, মারিশ্যা জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির সদস্যরা মারিশ্যা–দীঘিনালা সড়কের দুই কিলো পতেঙ্গা ছড়ায় ওঁৎ পেতে অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলযোগে দুই পাচারকারী সিগারেট নিয়ে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে দ্রুত জঙ্গলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৬৫ কার্টুনে মোট ৬৫০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা।

২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম অব্যাহত রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: