বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা এবং ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ সাইফুল আলম শিমুলের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচগাঁও ইউনিয়নের সকল ওয়ার্ডের ৮ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক আমির হোসেন স্বপন, নুর নবী চৌধুরী সুমন, জসিম উদ্দিন, ফরিদ আহমেদ, ইমাম হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. নুর আলম, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, যুবদল নেতা শাহজাহান মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিএনপি নেতা সৈয়দ সাইফুল আলম শিমুল বলেন, এই ইউনিয়নের সন্তান হয়েও দীর্ঘ ১৭ বছর মামলা হামলার কারণে ইউনিয়নবাসীর কাছে আসতে পারি নি। এখন সুযোগ এসেছে আপনাদের পাশে দাঁড়ানোর। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের পাশে থাকবো।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যেমনিভাবে প্ল্যান অনুযায়ী সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন, তেমনিভাবে এই ইউনিয়ন নিয়ে আমারও কিছু প্ল্যান রয়েছে। আপনারা সে সুযোগ দিলে সকলকে নিয়ে ইনশাআল্লাহ সেগুলো বাস্তবায়ন করবো। এজন্য আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: