বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ক্ষয়ক্ষতি ও আহত পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নুশিপে শুভ সূচনা বাংলাদেশের লক্ষ্মীপুরে কোন ভাবে দুর্নীতি করা যাবে না : পানিসম্পদ মন্ত্রী নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতয় হাজারো মানুষের ঢল মাদকের বিরুদ্ধে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সাইফ মাহমুদ জুয়েল কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ফুলবাড়ীর খরাস্রোতা ছোট যমুনা এখন মরা খাল, প্রান্তিক কৃষকদের ফসলের ক্ষেত টুঙ্গিপাড়ায় ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ, পুলিশ পাহারায় হাসপাতালে স্থানান্তর

লক্ষ্মীপুরে কোন ভাবে দুর্নীতি করা যাবে না : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,কোনভাবে যেন দুর্নীতি না হয়। সেটা জেলা পরিষদ হোক, লক্ষ্মীপুর পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, রোডস অফিস আর এলজিইডিতে হোক। তার দায়িত্ব কিন্তু তাকে (দায়িত্বপ্রাপ্তরা) নিতে হবে। কোন দায়-দায়িত্ব কিন্তু আমরা নেবো না। এনিয়ে সম্পুর্ণভাবে আমাদের সরকার ওয়াকিবহাল। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে সবসময় খুবই সতর্ক রয়েছেন। যদি কেউ কোন দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হন, তাহল শুধু ডিপার্টমেন্টই না, তিনি যদি রাজনৈতিক ব্যক্তিও হন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে এসেছি দীর্ঘদিন পর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অনেক ত্যাগ শ্রম, সবশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়ে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্বভার গ্রহণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক।

তিনি আরো বলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫ কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে আটকে আছে। ভাগ্যের নির্মম পরিহাস যা আছে, সে সম্পদটাও জব্ধ। শেষ পর্যন্ত তাও পাওয়া যাবে কি না তা কঠিন ব্যাপার। শুধু একটা ব্যাংকেই আজকে এ অবস্থা নয়। বাংলাদেশে ৭-৮ টি ব্যাংক আজকে অচল অবস্থায় রয়েছে শুধু লুটপাট আর টাকা পাচারের কারণে। একটা কঠিন সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। এই কঠিন সময় পার করাও কঠিন। এরজন্য দরকার সবার আন্তরিকতা ও সহযোগীতা প্রয়োজন।

জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, রায়পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ননী গোপাল ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি শংকর মজুমদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: