মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী সীমান্তে দুইদিনের পৃথক অভিযানে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, পরে সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের ফুলবাড়ীতে সর্দি, জ্বর ও ডায়েরিয়ার প্রাদুর্ভাবে, স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর চাপ চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল সিএনজি চালকের বসতঘর হেফাজত নেতা নদভীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক এশিয়ান কাপ বাছাই আজ, জয়ের খোঁজে বাংলাদেশ বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় কমেছে সংসদ মসজিদে গিয়ে জুতা হারিয়ে ফেসবুক পোস্টে যা বললেন এমপি হানজালা ‘দোষ আমার, শাহিনের নয়’, দায় নিলেন সিকান্দার রাজা

বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

বরিশাল প্রতিনিধি :
বরিশালের উজিরপুর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উজিরপুরে ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি এবং সঞ্চালনা করেন মোঃ রাকিবুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাওসার হোসেন, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, কমল পুলক, বিপ্ন্ন্বিপ্লব কুমার হাজারি, সোহাগ, আকাশ, হিমেল, খলিলুর রহমান, রফিক, সুমন বালী, মেহেদী হাসান, আসাদ, সজিব হাওলাদার, ফিরোজ হোসেন সহ গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। শুধু সভা-সেমিনারে সীমাবদ্ধ থাকলে এ সমস্যা দূর করা সম্ভব নয়। তারা আরও বলেন, কিশোর ও যুবকদের মাদক থেকে দূরে রাখতে পারলে ইভটিজিং কমবে, আর ইভটিজিং কমলে বাল্যবিবাহও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
এছাড়া নারীর শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণে সরকার ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি বলে মত দেন বক্তারা।

সভায় বাল্যবিবাহ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: