বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

উজিরপুরে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

বরিশাল ব্যুরোঃ
বরিশালের উজিরপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এস. এম. আলাউদ্দিন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদ হাসান রুমি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান এবং যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, উপজেলা যুবদলের সভাপতি আ. ফ. ম. সামসুদ্দোহা আজাদসহ বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাঁদের প্রতিনিধিরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: