মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

ইরানের বন্দর অবরোধের বিষয়ে কী বলছে যুক্তরাষ্ট্র?

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের বন্দরমুখী এবং বন্দর থেকে বের হওয়া সমুদ্রপথে চলাচলের ওপর আরোপিত অবরোধ অব্যাহত রেখেছে, যা এই সপ্তাহান্তেও কার্যকর ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে এই অবরোধের ঘোষণা দেন। তার একদিন আগে পাকিস্তানে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা যেকোনো দেশের জাহাজই হোক না কেন, ইরানের উপকূলে যাওয়া বা সেখান থেকে আসা জাহাজগুলোকে আটকাচ্ছে বা ফিরিয়ে দিচ্ছে।

এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে চায়। বিশেষ করে দেশটির তেল রপ্তানি থেকে আয় সীমিত করা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীর কাছাকাছি অন্তত ২৩টি জাহাজকে তারা ফিরিয়ে যেতে বাধ্য করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে সেন্টকম দাবি করেছে, এই অবরোধ সমুদ্রপথে ইরানে প্রবেশ এবং ইরান থেকে বের হওয়া অর্থনৈতিক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।

তবে বিবিসির দাবি, অন্তত চারটি জাহাজ ইরানি বন্দর থেকে যাত্রা করে মার্কিন ঘোষিত অবরোধ রেখা অতিক্রম করেছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

সূত্র: বিবিসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: