বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

ভুয়া ডাক্তার ধরতে গভীর রাতে রাজধানীতে র‌্যাবের অভিযান

নিউজ ডেস্ক :: চিকিৎসার নামে প্রতারণা ও ভুয়া ডাক্তার ধরতে রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলী এলাকায় গভীর রাতে অভিযান চালিয়েছে র‌্যাব। পাঁচ ঘণ্টাব্যাপী এ অভিযানে নুরজাহান অর্থপেডিক্স হাসপাতালসহ তিনটি হাসপাতালে বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টা থেকে স্বাস্থ্য অধিদপ্তর ও র‌্যাব-২ এর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

এ সময় হাসপাতালের মেয়াদ না থাকা, উন্নত চিকিৎসা দেওয়ার কথা বললেও অপরিষ্কার ও ফ্লোরে রক্ত মাখা কাপড় ও ওয়ার্ড বয়কে দিয়ে অপারেশন করানোর কারণে মোহাম্মদপুরের নুরজাহান অর্থপেডিক্স হাসপাতালের পরিচালক বাবুল হোসেনকে এক বছরের ও ওয়ার্ড বয়কে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

একই কারণে ক্রিসেন্ট হাসপাতালের আবুল হোসেনকে এক বছর এবং মক্কা-মদিনা হাসপাতালের পরিচালক নূর নবীর কোনও ধরনের চিকিৎসা প্রদানের সনদ বা অনুমোদন না থাকায় এবং রোগী দেখার অপরাধে এক বছরের কারাদণ্ডসহ আনোয়ার হোসেন কালু ও তার সহযোগী আব্দুর রশিদকে ৬ মাস করে সাজা প্রদান করা হয়। একইসঙ্গে হাসপাতালটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিনের অনুসন্ধানের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষ ও দালালসহ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও হাসপাতাল সিলগালা করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: