বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

তারেক রহমান তার প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন – খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসুরি হচ্ছেন তারেক রহমান। আল্লাহ যদি হায়াত দেন, তার নেতৃত্বে বাংলাদেশের সকল সমস্যা সমাধান হবে। তারেক রহমান তার প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নির্বাচনের তিন মাসের মধ্যে অনেক প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে গিয়েছি।

রোববার (১৭ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার খিলবাইছা গ্র্যাজুয়েট ফ্রেন্ডস (জিএফ) ইউনিয়ন স্কুল এন্ড কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের হাত পুরস্কার তুলে দেন অতিথিরা।

তিনি আরও বলেন, আমরা মানুষকে কোন মিথ্যা আশ্বাস দিইনি। বলিনি যে মানুষকে বেহেশতের কার্ড দেবো। তারা ভাউতাবাজ, মিথ্যা, কোরআন হাদিসের বিরুদ্ধে। এরা মানবজাতি হিসেবে কিভাবে বেহেশতের টিকিট বিক্রি করে। তারা আগে বলেছে কোরআনের শাসন কায়েম করবো, এখন বলে আমাদের সেই অবস্থা এখন আর নেই। এখন কি আছে আল্লাহই জানেন, তারা সুবিধাবাদি। এসব লেবাসধারী ইসলাম বিরোধী যারা অপপ্রচার করে তাদেরকে প্রত্যেকটি জায়গায় প্রতিরোধ করতে হবে। তাদেরকে ক্ষমা করার কোন সুযোগ নেই। পৃথিবীর অনেক রাষ্ট্র ধংসের পথে এদের কারণে।

তিনি আরও বলেন, বেহেশতের টিকিট বিক্রিকারীরা কিভাবে কোরআন হাদিস বিশ্বাস করবে? তারা এদেশের মা বোনদের ইজ্জত পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে। তাদেরকে বিশ্বাস করা যায়? তারা এ দেশের মন্ত্রী এমপি হবে এটাও আমি মানতে পারি না।

খিলবাইছা জিএফ ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু, প্রাক্তন ছাত্রফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হামদে রাব্বি ও সদর (পশ্চিম) বিএনপির সাবেক আহবায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: