বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

নোয়াখালীতে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্যকে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে সুধারাম থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করেছে অ্যান্টি টেরিরিজম ইউনিট।

গত বুধবার রাতে সদর উপজেলার সোনাপুর এলাকার জিহাদ হোটেল এন্ড রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক করা হয়। পরে তার ভাষ্যমতে, অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের অপর এক সদস্যকে আটক করা হয়েছে।

আটকরা হলো- বেগমগঞ্জ উপজেলার বানাবাড়ীয়া গ্রামের মো.সিরাজুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (১৮), সদর উপজেলার পূর্ব লক্ষীনারায়ণপুর এলাকার মৃত নুরুল মতিনের ছেলে মনিরুল আহসান মনির (২৮)।
আটককৃত, আসামিরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার মো. আলমঙ্গীর হোসেন বৃহস্পতিবার রাত ১০টার দিকে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ ঘটনায় সুধারম মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ, ঢাকায় কর্মরত এসআই মো. কামাল হোসেন মামলাটি তদন্ত করছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: