মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম
মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? শুধু আইন করে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব: মির্জা ফখরুল দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া

পদ্মা সেতুর ৩৫তম স্প্যান বসছে আজ

নিউজ ডেস্ক :: পদ্মা সেতুতে ‘টু-বি’ নামের ৩৫তম স্প্যান বসানো হচ্ছে আজ শনিবার (৩১অক্টোবর)। নির্ধারিত পিলারের কাছে নদীর গভীরতা ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’ চলাচলের উপযোগী হওয়ার ফলে ৩৫তম স্প্যান বসানোর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তাই আজ শনিবার সকাল ৯টা থেকে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ৮ ও ৯ নং পিলারে বসানোর কথা রয়েছে ৩৫তম স্প্যানটি। এতে দৃশ্যমান হবে সেতুর পাঁচ হাজার ২৫০ মিটার অংশ।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রমত্তা পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে শুক্রবার বসানো যায়নি স্প্যানটি। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর ড্রেজিং করে নাব্যতা সংকটের সমাধানে জমে থাকা পলি মাটি অপসারন- নিরসন করে স্প্যান বসানোর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানবাহী ভাসমান ক্রেনের মাধ্যমে নির্ধারিত পিলার ৮-৯ এর অবিমুখে রওনা হয়। কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে পিয়ার দুটির দূরত্ব ৯০০ মিটারের কিছু বেশি।

কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে পিয়ারের কাছে ক্রেন পৌঁছাতে এক ঘন্টার মতো সময় লাগে। কারিগরি জটিলতা না থাকলে ও আবহাওয়া অনুকূলে থাকলে শনিবার দুপুরের মধ্যে স্প্যানটি বসানোর কাজ শেষ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: